Privacy Policy

kinaroo.com এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের গ্রাহক ও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই গোপনীয়তা নীতিমালায় আমরা কিভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষা করি তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি:

আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা অর্ডার করার সময় নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হতে পারে:নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ডেলিভারি ঠিকানা, অনলাইন লেনদেনের জন্য পেমেন্ট তথ্য (যেমনঃ কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) । আপনার ডিভাইস বা ব্রাউজার সম্পর্কিত তথ্য (Cookies এর মাধ্যমে) । আমাদের সমস্ত তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষিত হয় এবং SSL সার্টিফিকেট, ম্যালওয়ার স্ক্যান ও হ্যাক স্ক্যান এর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

লেনদেন সম্পর্কিত তথ্য:

আপনার লেনদেনকে নিরাপদ রাখতে আমরা ব্যবহার করি SSLCOMMERZ, যা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও ব্যবহারবান্ধব পেমেন্ট গেটওয়ে। আপনি যখন অনলাইন পেমেন্ট করবেন, তখন আমাদের সাইট থেকে সরাসরি SSLCOMMERZ পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে যাতে আপনার কার্ড বা পেমেন্ট তথ্য সর্বোচ্চ নিরাপদ থাকে। এছাড়াও আমাদের রয়েছে নিজস্ব বিকাশ পেমেন্ট গেটওয়ে, যা দিয়ে আপনি সহজে ও নিরাপদে পেমেন্ট করতে পারবেন।

তথ্য শেয়ারিং:

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনভাবেই বিক্রি, ভাড়া বা হস্তান্তর করি না। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্য সরবরাহের জন্য কুরিয়ার কোম্পানির সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হতে পারে। তবে কুরিয়ার কোম্পানি যদি এই তথ্য অন্য কাজে ব্যবহার করে, তার দায়ভার kinaroo.com বহন করবে না। আইন প্রয়োগকারী সংস্থার বৈধ অনুরোধে প্রয়োজনে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকতে পারি।

কুকিজ (Cookies):

Cookies হলো ছোট ডাটা ফাইল যা আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়। এটি আমাদের সাহায্য করে:

আপনার ব্রাউজার চিহ্নিত করতে,  আপনার পছন্দ মনে রাখতে, ওয়েবসাইটের অভিজ্ঞতা উন্নত করতে, আমরা ওয়েবসাইটের কার্যক্রম বিশ্লেষণের জন্য Google Analytics ব্যবহার করি, যা কুকিজ সংরক্ষণ করে আমাদের পরিসংখ্যান ও রিপোর্ট প্রদান করে।

নীতিমালা পরিবর্তন:

kinaroo.com যেকোন সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তনের অধিকার রাখে। পরিবর্তন হলে তা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং কার্যকর তারিখ উল্লেখ থাকবে।

আপনার সম্মতিঃ

আমাদের ওয়েবসাইট (kinaroo.com) ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রকাশ করছেন। আমাদের গোপনীয়তা নীতিমালা নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। আমাদের সাথে যোগাযোগের ইমেইলঃ kinaroobd@gmail.com